• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাক চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ১২:১৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাক চাপায় মেসবাহ তালুকদার (৯) নামে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বৌলতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু মেসবাহ তালুকদার গোপালগঞ্জ সদর উপজেলার পদ্ধবিলা গ্রামের সুমন তালুকদারের ছেলে।

ওসি মির সাজেদুর রহমান জানান, বৌলতলী বাসস্ট্যান্ডে শিশু মেসবাহ তালুকদার সড়ক পার হচ্ছিল। এসময় টেকেরহাট থেকে ছেড়ে আসা একটি মাছবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে।#