স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে গোপালগঞ্জে থেকে বিএপির অফিস বিলুপ্ত হয়েছিল।
আজ শুক্রবার সকালে শহরের গেটপাড়ায় একটি টিন সেডের ঘরে জেলা বিএনপির এ অফিসের উদ্বোধন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, কেন্দ্রীয় ওলামা দল নেতা মোঃ ওমর ফারুক, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত এবং নেতাকর্মীদের মাঝে মিষ্ঠি বিতরণ করা হয়। পরে শত শত নেতাকর্মীকে সাথে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমাসের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ করেন।
আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে বিগত ১৭ বছরের গোপালগঞ্জে জেলা বিএনপি কোন অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হয়েছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকান্ড বেগবান হবে। তিনি আওয়ামী লীগের শাসনামলের সুবিধাবাদিদের এড়িয়ে চলার জন্য নেতাকর্মিদের প্রতি আহবান জানান।