• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় জেলেদের জীবন সু-রক্ষায় পরিকল্পনা গ্রহণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১৪:৪৩ অপরাহ্ণ
দশমিনায় জেলেদের জীবন সু-রক্ষায় পরিকল্পনা গ্রহণের দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি :
বিচ্ছিন্ন চরবোরহানের ৩ হাজার ৮ শত জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহনের আহবান
চরবোরহান, দশমিনা, ১১ ডিসেম্বর ২০২৪: গত ১১ ডিসেম্বর ২০২৪, দেশের মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন পটুয়াখালী জেলার, দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের ৩ হাজার ৮ শত জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহনের দাবীতে চরবোরহানের পাগলা বাজারে একশত অদিক স্থানীয় জেলেদের (নারী, পুরুষের) অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন চরবোরহান ইউনিয়নের জেলে সংগঠনের সভাপতি জনাব মোঃ ইউনুস হাওলাদার , সেক্রেটারি পরানচন্দ্র ,মোসাঃ জেসমিন বেগম সদস্য (জেলে পরিবার) দশমিনা সদর উপজেলা জলবায়ু ফোরামের সম্মানিত সদস্যগন সহকারে, বিভিন্ন স্থরের মানুষ,স্থানীয় জনগন,সমাজকর্মী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তাদের মতামত তুলে ধরেন-

বক্তারা বলেন, বিচ্ছিন্ন এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের ফলে দুর্যোগের পরিস্থিতি দিনদিন জটিলতর হচ্ছে, ভূমি ক্ষয়,বন্যা ও ঘুর্নিঝড়ের মতো প্রাকৃতিক দূর্যোগে এখানকার জেলেদের জনজীবন বিপর্যস্ত, এই সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, বিচ্ছিন্ন এই দ্বীপের জেলেদের জীবন জীবিকা সুরক্ষায় টেকসই পরিকল্পনা সহ বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিচ্ছিন্ন এই ইউনিয়ন টি ধান চাষ ও মৎস্য আহরনের জন্য বিখ্যাত। তাই এই অঞ্চলের জেলেদের জীবন জীবিকা রক্ষার প্রতি সরকারের গুরুত্ব দিতে হবে এবং জেলেদের জন্য সরকারি সেবায় রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে। কেননা সরকারী সেবার আওতায় জেলেরা না আসতে পারলে, তাদের ভয়াবহ সংকটের মুখোমুখী হতে হয়। বক্তারা আরো বলেন, খাদ্য ও স্বয়ংসম্পূর্নতা অর্জনের পথে কৃষক ও জেলেরা অভাবনীয় ভূমিকা পালন করছে, দেশের ২০ কোটি মানুষের জন্য প্রয়োজনীয় প্রোটিনের যোগান নিশ্চিত করার পাশাপাশি মৎস্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রার শতশত কোটি টাকা আয়ের পথ সম্প্রসারন করে চলছে আমাদের এই জেলেরা, অথচ এই গুরুত্বপূর্ন অর্থনৈতিক কর্মকান্ডের মূলশক্তি সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সম্পর্কে কর্তৃপক্ষের অবহেলা,উদাসীনতা ব্যার্থতার কোন শেষ নেই। বছরের পর বছর জেলেরা নীরাপত্তাহীনতার মধ্যেই মাছ ধরে জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছে।

জেলে সংগঠনের সভাপতি মোঃ ইউনুস হাওলাদার বলেন, জীবিকার প্রয়োজনে নদী ও সমুদ্রে ব্যাস্ত থাকা এই মানুষগুলো অবরোধ কালীন সময়ে হাত পা ঘুটিয়ে ঘরে বসে থাকেন, এই সময়ে কেউ জমানো টাকা খরচ করেন, কেউ ধারকর্জ করেন, কেউ ঘরের মালামাল বন্দক রাখেন, কেউ মহাজনের কাছ থেকে অগ্রীম দাদন নিয়ে দিনগুলি পার করে দেন। অথচ দিন চলে যায় ঠিকই কিন্তু সংকটের রেশ থেকে যায় আরও বহুদিন এ কারনে জেলেরা মাথা তুলে ধারাতে পারেনা, এছাড়াও রাজনৈতিক প্রভাবের কারনে প্রকৃত জেলেরা পূর্নবাসন সহায়তা পাননা।

তাই উক্ত মানববন্ধনে স্থানীয় জেলেরা নিন্মক্ত দাবিগুলি তুলে ধরেন।

১। মাছ ধরা পেশায় নিয়োজিত সকল কে মৎস্যজীবি কার্ড দিতে হবে।
২। সকল জেলেদের পুর্নবাসনের জন্য ররাদ্ধ দিতে হবে।
৩। জেলেদের জন্য সরকারি বরাদ্ধের পরিমান বাড়াতে হবে।
৪। পূর্নবাসন সহায়তার কার্ড বিতরনে আরও সহজ পদ্ধতি অনুসরন করতে হবে।
৫।পাশাপাশি অবরোধ কালীন সময়ে জেলেদের জন্য কর্মসংস্থানের ব্যবস্তা করতে হবে।