স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কাভার্ট ভ্যানের চাপায় সাইফুল ইসলাম (৩৫) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরতঃ ছিলেন।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) সোয়া ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আড়পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সাইফুল ইসলামের বাড়ী ফরিদপুর জেলার সালতা উপজেলার নকুলহাটি গ্রামে আব্দুল মান্নানের ছেলে। #
ওসি মির মোঃ সাজেদুর রহমান জানান, আজ শনিবার আড়পাড়ায় ওলামা দলের কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম ওই সম্মেলনের তথ্য সংগ্রহের সময় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে টেকেরহাটগামী একটি দ্রুতগামী কাভার্ট ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন। এসময় কাভার্ট ভ্যানটি দ্রুতগতিতে পালিয়ে যেতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, ঘটনার খর শুনে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের পরিবার, পুলিশ প্রশাসন ও সহকর্মীদের মাঝে শোকোর ছায়া নেমে এসেছে। #