সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্রাইট ড্রিম মডেল মাদরাসায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজারস্থ ব্রাইট ড্রিম মডেল মাদরাসার আয়োজনে দিবসটি উদযাপনে বর্ণাঢ্য র্যালি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু সোলায়মান সরকার সাজা।
ব্রাইট ড্রিম মডেল মাদরাসার পরিচালক রবিউল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য রেজাউল আলম, মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন সজিব, ফ্যামিলি ড্রিম সোসাইটির সেক্রেটারি সোলাইমান মিয়া, ব্রাইট ড্রিম মডেল মাদরাসার উপদেষ্টা ফিরোজ মিয়া, সহকারী পরিচালক আবু সোলায়মান, প্রধান শিক্ষক মমিনুল ইসলাম প্রমূখ।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থী ও অবিভাবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।