• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামী সমামনা দলগুলো নিয়ে একটি মঞ্চ তৈরী হতে যাচ্ছে-চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ণ
ইসলামী সমামনা দলগুলো নিয়ে একটি মঞ্চ তৈরী হতে যাচ্ছে-চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : চরমোনাই পীর সাহেব ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বাধীনতার ৫৩ বছরে আমরা অনেক সরকারে পরির্তন দেখেছি কিন্তু ইসলাম দেখি নাই। আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩’শ আসনে প্রার্থী দিবে। অতীতে ইসলামী দলগুলোকে স্বার্থান্বেষীরা ব্যবহার করেছে, আমাদের সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে, আমাদের পরগাছা বানিয়ে রেখেছে। ইসলামী সমামনা দলগুলো একটি মঞ্চ ও ঐক্যের মধ্যে যাচ্ছে। আগামীতে তা জাতির কাছে প্রকাশ করা হবে।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী হাই স্কুল মাঠে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর সাহেব মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরো বলেন, বাংলাদেশ একবার নয় দুইবার নয় সারা বিশ্বে ৫বার চোরের দিক থেকে এক নাম্বার হয়েছে। প্রতি বছর যে টাকা লুটপাট হয়েছে তা দিয়ে একটি নয় ২টি পদ্মা সেতু করা যেতো। এমপির পদে বসে, মন্ত্রীর পদে বসে, ক্ষমতার পদে বসে মেহনতি সাধারন মানুষের আয়ের ট্যাক্সের টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া তৈরী করেছে। এসব স্বভাবী চোরদের একটি হাত কেটে দেয়া হলে বাংলাদেশ চোর মুক্ত হবে।

কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি মো. ফরিদ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মাওলানা কবিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. মারুফ শেখ, অ্যাডভোকেট মিজানুর রহমান, তসলিম সিকদারসহ অন্যানয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। #