মোঃমামুন হাওলাদার ইন্দুরকানী উপজেলা প্রতিনিধি ঃ
৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়নের ১ নং চাড়াখালী ওয়ার্ডের রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তাটি ২০২১ সালে পাশ হয়।ইপ্তি ETCL (ZV)।রাস্তাটি পাশ হয় ১৫০০ মিটার।রাস্তার আইডিনং ৫৭৯৮৮৩০০৪। রাস্তার বরাদ্দ হয় প্রায় ১ কুটি একাএিশ লক্ষ টাকা।তার ভিতর তিনটি কালভোর্ট ও একটি ব্রিজ আছে।কাজ শুরু করেন ২০২৩ সালে।৪ নং নবগঠিত ইন্দুরকানী ইউনিয়নের বর্তমান চেয়ার ম্যান মোঃমাসুদ করিম তালুকদার ইমন।কিছুদিন রাস্তায় ইট,বালু,খোয়া দেওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়।তারপর সিডর এসো রাস্তার মাঝখানে গর্ত ও রাস্তার দুই পাশের মাটি ধসে পড়ে যায়।
এই রাস্তার মাঝখানে সাকো দিয়ে মানুষের যাতায়াত করতে হয়।এই রাস্তা দিয়ে মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে।
মোঃমাসুদ করিম তালুকদার ইমনের কাছে জানতে চাইলে তিনি বলেন,এই রাস্তায় সিডরে অনেক ক্ষতি হয়েছে।কাজ করতে হলে অনেক ব্যায় বহুল দরকার আছে।মানুষ বুজবে না।
ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেনঃআমি মোঃ মাসুদ করিম তালুকদার ইমনকে কাজ করার জন্য তাগিদ দিই।কিন্তু তিনি করার কথা বলে করান না।