• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে বিজয় দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ণ
সৌদি আরবে বিজয় দিবসের আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় সৌদির রিয়াদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ গোলাম হাসনাইন সোহান। প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি’র সাধারণ সম্পাদক এড. মীম সিদ্দিকুর রহমান ইমরান। বিশেষ অতিথি ছিলেন শ্রমিকদল পূর্বাঞ্চল শাখার প্রধান উপদেষ্টা মামুনুর রশীদ চৌধুরি। শ্রমিকদল সৌদি আরব পূর্বাঞ্চল শাখার সভাপতি বিপ্লব হোসেন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদের সঞ্চালনায় ভার্চুয়ালে বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম.এ মালেক। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রমিকদল সৌদি আরব পূর্বাঞ্চল শাখার সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম বুলবুল। আলোচনা সভায় সৌদির আরব পূর্বাঞ্চল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসীরা উপস্থিত ছিলেন।