বরিশাল :
বরিশাল জেলার গৌরনদী মুক্ত দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন। বিএনপি গৌরনদী উপজেলা, পৌরসভা ও আগৈলঝাড়া উপজেলা শাখার আয়োজনে সমাবেশের সভাপতিত্ব করেন গৌরনদী বিএনপি’র আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম। সমাবেশের উদ্বোধন করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সাদেক আহমেদ খান। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মো: শহিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।