চাঁদপুরে মেঘনা নদীতে মাঝের চর নামক স্থানে জাহাজ থেকে সাতজনের মরদেহ সহ গ*লা কা*টা মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে মরদেহের খবর পাওয়া যায়। জানা গেছে, নোঙর করা অবস্থায় এমভি আল-বাখেরা জাহাজটি অবস্থান করছিলো৷ সার বোঝাই করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্য জাহাজটি ছেড়ে এসেছিলো৷
বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লে. কর্নেল শামস গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছে কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা৷ খবর পেয়ে তাৎক্ষণিক লাইটার জাহাজ এমভি মুগনি-৩ এমভি বাখেরা জাহাজের কাছে চলে যায়৷ এমভি মুগনি-৩ জাহাজের মাস্টারের সাথে যোগাযোগ করলে জাহাজের মাস্টার “বরিশাল বানী” কে জানান হ*ত্যাকান্ডের পিছনে ডাকাতির উদ্দেশ্য থাকতে পারে৷ সে আরো বলেন,আমাদের নৌপথে চলাচলে প্রায়শই এধরনের ডাকাতির ঘটনা ঘটে৷কিন্তু এ ধরনের হ*ত্যাকান্ডে ঘটনা আগে কখনো ঘটেনি৷ এদিকে নৌযান শ্রমিক ফেডারেশন সহ সকল নৌ সংগঠন উক্ত ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান৷অন্যথায় দ্রুত সমগ্র দেশের সকল প্রকার নৌ-চলাচল বন্ধ করে দেওয়া হবে৷