• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান-২৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ণ
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান-২৪

‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’ এই স্লোগান সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী-২০২৪, সাবেক সংসদ সদস্য বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) মেজবাহ উদ্দিন ফরহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন মোঃ রায়হান কাওছার বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) বরিশাল। বিশেষ অতিথ হিসেবে উপস্থিত থাকবেন, মোঃ সোহরাব হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), যুগ্ন সচিব, বরিশাল। মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা প্রশাসক বরিশাল। প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মামুন অর রশিদ জানান এই মিলন মেলার মাধ্যমে স্কুল জীবনের পুরনো বন্ধুদের সাথে স্মৃতিচারণের সুযোগ হবে। ইতোমধ্যেই অনুষ্ঠান উদযাপনের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি । অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক মোহাম্মদ হোসেন জানান ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ৭৭ বছর পুর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষকদের নিয়ে একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। মিলন মেলা উপলক্ষে থাকছে বিভিন্ন আয়োজন। তিনি আরোও জানান বিদ্যালয় টি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে তাই নতুন কোথায় এবং কিভাবে আর্থিক সহযোগিতার মাধ্যমে স্থানান্তর করা যায় এই বিষয়ে শিক্ষক- শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলকে নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হবে ।