• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি সদস্যের জমি দখল করে নিলো প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ণ
ইউপি সদস্যের জমি দখল করে নিলো প্রতিপক্ষরা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : জমি সংক্রান্ত বিরোধে আদালতে চলমান মামলার রায় পাওয়ার আগেই ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্যের জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার শৌলকর গ্রামের।
শুক্রবার সকালে বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের ইউপি সদস্য আব্দুল মান্নান হাওলাদার অভিযোগ করে বলেন, শৌলকর মৌজার ৭৬ শতক জমি দীর্ঘ ৫০ বছর ধরে তারা ভোগদখর করে আসছে। জমিতে বর্তমানে পানবরজ রয়েছে। ২০১৪ সালে একই গ্রামের জব্বার তালুকদার, আয়নাল তালুকদার ও গোলাম হোসেন গংরা জমি তাদের দাবী করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল দেওয়ানী আদালতে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে রায়ের অপেক্ষায় রয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জব্বার তালুকদার ও আয়নাল তালুকদার ও গোলাম হোসেন গংদের ৫০/৬০ জন সমর্থক দেশীয় অ¯্র নিয়ে পানবরজ ভাংচুর করে আংশিক জমি দখল করে নেয়। এসময় তাদের বাঁধা দেওয়ার চেস্টা করলে আমাকে লাঞ্চিত করা হয়। তিনি আরও বলেন, প্রতিপক্ষরা নিজেরাই আদালতে মামলা করেছে। এখন রায় পাওয়ার আগেই ক্ষমতা দেখিয়ে জমি দখল করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। অভিযোগ অস্বীকার করে আয়নাল তালুকদার বলেন, আমাদের জমি ভুয়া ডিগ্রি দিয়ে দখল করে রেখেছিলো ইউপি সদস্য মান্নানের পিতা মতিউর রহমান। এতোদিন আমাদেরকে জমির কাছেও যেতে দেওয়া হয়নি। বর্তমানে আমরা আমাদের জমি বুঝে নিয়েছি। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।