• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:১২ পূর্বাহ্ণ
শ্রীপুর হাইস্কুলের প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

গতকাল শুক্রবার ৭৭ বছর পূর্তি উপলক্ষে শ্রীপুর মহিষা ওয়াহেদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্লাটিনাম জয়ন্তী ও পুনর্মিলনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সাবেক সংসদ সদস্য বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) মেজবাহ উদ্দিন ফরহাদ এর সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন মোঃ সোহরাব হোসেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন জেলা প্রশাসক বরিশাল। এছাড়াও উপস্থিত ছিলেন এস.এম মশিউর রহমান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মেহেন্দিগঞ্জ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশিদ। প্রাক্তন ছাত্র শিক্ষকদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কবির হোসেন,হাসনাত ইব্রাহিম, মো: নাসির উদ্দীন পারভেজ, কাজী সাখাওয়াত হোসেন রুবেল, নিজাম উদ্দিন হিরো,কাজী নাসির উদ্দীন নসু,শিহাব উদ্দীন,প্রকৌশলী ছগীর আহমেদ, গিয়াস উদ্দীন,মমতাজুল হক,কাজী মোকসেদুর রহমান,অধ্যাপক মোহাম্মদ হোসেন, কাজী ওয়াহিদুজ্জামান সহ প্রমুখ।প্রাক্তন সাত শতাধিক শিক্ষক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আনিছুর রহমান।