• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জমিজমা বিরোধের জেরে নারীর উপর এসিড নিক্ষেপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জমিজমা বিরোধের জেরে নারীর উপর এসিড নিক্ষেপের অভিযোগ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে জমিজমা বিরোধের জের ধরে অহুলা বিশ্বাস (৩৭) নামে এক নারীর উপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এসিড নিক্ষেপের অহুলা বিশ্বাস মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামে রবি বিশ্বাসের স্ত্রী।

তিনি জানান, জমিজমা ও টাকা দেয়া-নেয়া নিয়ে অহুলা বিশ্বাসের ছেলের সাথে একই গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাসে মধ্যে বিরোধ ছিল। এনিয়ে উভয় পক্ষের মধ্যে ২/৩টি মামলা চলমান রয়েছে। এরই জের ধরে শুক্রবার রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অহুলা বিশ্বাসকে উপর এসিড নিক্ষেপ করে সুবাস বিশ্বাস। এতে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

ওসি আরো বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। #