• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ১০:১১ পূর্বাহ্ণ
গলাচিপায় তারুণ্যের উৎসবের বর্ণাঢ্য র‍্যালি

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী,প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বর্ণঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে র‍্যালিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মো. মাসুম বিল্লাহ, গলাচিপা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড, উপজেলা জামায়াতের আমীর ডা. জাকির হোসেন, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক হাফিজুর রহমান, বাংলাদেশ ইসলামী আন্দোলন গলাচিপা পৌর শাখার সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন প্রমুখ।