• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ণ
ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃমামুন হাওলাদার শিমুল ইন্দুরকানী প্রতিনিধি:

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানের দুর্নীতি ও অসদাচরণসহ নানা অনিয়মের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট ইউপি সদস্যরা।

রোববার (২৯ ডিসেম্বর) ইন্দুরকানী প্রেসক্লাব সভাকক্ষে উপজেলার ২ নম্বর পত্তাশী ইউপি চেয়ারম্যান ও সাবেক জাতীয় পার্টি জেপির উপজেলা আহ্বায়ক মো. শাহীন হাওলাদারের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন, ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম। লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে টিআর, জিআর, কাবিটা প্রকল্পের টাকা আত্মসাৎ, গ্রাম পুলিশ নিয়োগে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, ইউপি সদস্যদের সম্মানী আত্মসাৎ-সহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

এছাড়া তিনি একটি রাজনৈতিক মামলায় আসামি হওয়ায় দীর্ঘ দিন ধরে আত্মগোপনে থাকায় এলাকাবাসীরাও বিভিন্ন সেবা থেকে বঞ্চিত। তার অনিয়ন, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং অসহযোগিতার অভিযোগ এনে সদস্যরা তার শাস্তি দাবি করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন – ইউপি সদস্য মো. কবির হোসেন, নাজমুল হোসেন, বিএনপি নেতা মো. কবির খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ বিষয়ে পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার জানান, আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা আমাকে হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।