• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪, ১৭:০৩ অপরাহ্ণ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার মহুয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের উপর আওয়ামীপন্থি সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হমলা চালিয়েছে। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে খুলনা থেকে কয়েকটি বাসে করে ঢাকায় শহীদ মিনার চত্বরে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিল শিক্ষার্থীরা। বাসগুলো বাগেরহাটের মোল্লাহাটের মাদরাসাঘাট বাসস্ট্যান্ড এলাকায় আসলে একদল লোক প্রথমে বাসে হামলা চালায়। পরে ওই এলাকার আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা জড়ো হয়ে বাস ও ছাত্রদের উপর হামলা করে। এতে ২৫ শিক্ষার্থী আহত হয়। এর ফলে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। #