• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নানা আয়োজনে নলছিটিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১, ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ণ
নানা আয়োজনে নলছিটিতে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে নানা আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার দুপুর ১২ টায় নলছিটি সরকারি ডিগ্রী কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্্য।লি বের হয়। র্্য।লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় উল্লাস (বাসস্ট্যান্ড মোড়ে ) চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পথ সমাবেশে বক্তব্য রাখেন, নলছিটি পৌর বিএনপির সভাপতি মো. মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিব হাসান, যুগ্মৎআহ্বায়ক ইমরান সরদার হিরু, প্রমুখ । এর আগে বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সরকারি ডিগ্রি কলেজ চত্বরে এসে মিলিত হয়।