তথ্যপ্রযুক্তি শিক্ষার উৎকর্ষতায় নিরলসভাবে কাজ করে যাওয়া নিউটেক আইটি ট্রেনিং সেন্টার ইংরেজি নববর্ষ ২০২৫ উদযাপন করেছে এক উজ্জ্বল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। এই আনন্দঘন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থী, কর্মকর্তারা ছাড়াও দেশের আইটি খাতের উল্লেখযোগ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অতিথিবৃন্দ হলেন
সাদিক আলী, চেয়ারম্যান, এনইসি গ্রুপ ও এন আই টি সি এর কর্ণধার।
মো. ফিরোজ আহমেদ, সিএফও, এনইসি গ্রুপ
মো. আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র ম্যানেজার
মো. জাকির হোসেন, ম্যানেজার (আমদানি-রপ্তানি)
মো. গিয়াস উদ্দিন হাওলাদার, হেড ট্রেইনার ও চিফ ইঞ্জিনিয়ার, এনআইটিসি
মো. ওয়াহেদুল হাসান দিপু, সভাপতি, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি
মো. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি
অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অতিথিরা নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের প্রশংসা করে বলেন, এই প্রতিষ্ঠানটি দক্ষ তথ্যপ্রযুক্তি পেশাদার তৈরি এবং ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।
বিশেষ করে ১ থেকে ১২তম ব্যাচের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং তাদের উদ্ভাবনী দক্ষতা তুলে ধরার মুহূর্তগুলো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অতিথিরা শিক্ষার্থীদের সফল ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা প্রদান করেন এবং তাদের প্রশিক্ষণকে বাস্তব জীবনে প্রয়োগ করার পরামর্শ দেন।
নিউটেক আইটি ট্রেনিং সেন্টারের পরিচালনা পরিষদ থেকে জানানো হয়, নতুন বছরে প্রতিষ্ঠানটি আরও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করবে এবং দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।