• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জ সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৫, ১৭:২০ অপরাহ্ণ
বালাগঞ্জ সমাজসেবা দিবস পালিত

 

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:
“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার”এই প্রতিপাদ্য কে সামনে রেখে বালাগঞ্জে সমাজ সেবা দিবস ২০২৫ পালিত হয়েছে।  দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সমাজ সেবা কর্মকর্তা মোঃ জুয়েল আহমদ উপজেলা সমাজসেবার আয়োজনে উপজেলা হল রুমে আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করে।
বালাগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জুয়েল আহমদ এর সভাপতিত্বে সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন এর সঞ্চালনায় ওয়াকতুন মুক্ত আড্ডায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ ।এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আশিকুররহমান, যুব উন্নয়ন কতা এ কে এম আহাম্মদ ঊল্লা,পল্লী বিদুৎ এ জি এম আলাউল হক সরকার, নিরাপদের সভাপতি ও সাপ্তাহিক বালাগঞ্জ বার্তা সম্পাদক শাহাবুদ্দিন শাহিন, শাহজালাল (রহ) ট্রেনিং একাডেমির সভাপতি মোঃ জুয়েল আহমেদ,ডেকা পুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থা সভাপতি মির্জা ওয়েস আহমদ,নিরাপদের সদস্য বদরুল আলম শাহীন, হাফিজ রাসেল আহমদ, কামরুল হাসান,৩ নং ওয়ার্ডের সদস্য জয়দীপ চন্দ্র দাস বালাগঞ্জ প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক হেলাল আহমদ ।সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রবিউল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি, স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিদি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় মুক্ত আড্ডায় অংশগ্রহন কারীদের বই পুরস্কার দেয়া হয়। এছাড়াও প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড ও দুস্তদের মাঝে বিনামূল্যে ঔষধ, প্রতিবন্ধী পরিচয়পত্র ও সুদ মুক্ত ঋণপ্রদান করা হয়।