স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও কেক কাটার মধ্যে দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে বলে দাবী করেছে নেতাকর্মীরা।
আজ শনিবার (০৪ জানুয়ারী) ভোররাতে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুকে আপলোড করা ভিডিওতে দেখা যায় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানায়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন শ্লোগান দেয় তারা।
এছাড়া আজ শনিবার (০৪ জানুয়ারী সকালে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর আরো একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অপর দিকে, গতকাল শুক্রবার (০৩ জানুয়ারী) রাতে ছাত্রলীগের কেক কাঁটার অপর একটি ভিডিও সামাজিক যোগাযেগ মাধ্যমে আপলোড করে নেতাকর্মীরা। দাবী করা হয় এটি জেলা শহরের লঞ্চঘাট এলাকায় করা হয়েছে।
তবে আইন শৃংখলা বাহিনী বা গণমাধ্যম কর্মীদের কাছে এধরনের কোন তথ্য নেই। কেননা গতকাল শুক্রবার বিকেল থেকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স ও টুঙ্গিপাড়াসহ জেলার বিভিন্ন স্থানে কড়া নিরাপত্তায় মোতায়েন রয়েছে পুলিশ। #