• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের আবু বকর ছিদ্দিক সোহেল সমাজ সেবা পদকে ভূষিত  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ১৫:৫৯ অপরাহ্ণ
বরিশালের আবু বকর ছিদ্দিক সোহেল সমাজ সেবা পদকে ভূষিত   

জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে বরিশাল সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে মানবিক কাজে বিশেষ অবদানের জন্য আবু বকর ছিদ্দিক সোহেলকে সমাজ সেবা পদকে ভূষিত করা হয়েছে। তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন “আবিস্কার”-এর প্রতিষ্ঠাতা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবু বকর ছিদ্দিক সোহেলের হাতে সমাজ সেবা পদক তুলে দেন
বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলম।এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শাহ মো. রফিকুল ইসলাম, বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার, এবং আবিস্কারের সভাপতি রীতা জেসমিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
জানায়ায়, আবু বকর ছিদ্দিক সোহেল ১৯৫২ সালে তার বাবা ভাষা সৈনিক এবং বীর মুক্তিযোদ্ধা এ কে এম আজহার উদ্দিন প্রতিষ্ঠিত “বরিশাল কিশোর মজলিস”-এর মাধ্যমে সমাজসেবায় হাতেখড়ি নেন। পরবর্তীতে ১৯৯০ সালে তিনি সমমনা বন্ধুদের সঙ্গে নিয়ে “আমরা বিভিন্ন সামাজিক কাজ রচি/করি” নামে সংগঠনটি প্রতিষ্ঠা করেন, যা পরে “আবিস্কার” নামে পরিচিত হয়। ১৯৯০ সাল থেকে আবিস্কার সুবিধাবঞ্চিত এবং অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ গ্রহণ করে আসছে। এছাড়াও মাদকবিরোধী কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করছে সংগঠনটি।
আবু বকর ছিদ্দিক সোহেল বলেন, আবিস্কারের এই সম্মাননা প্রাপ্তি বরিশালের মানুষের জন্য গর্বের বিষয়। সমাজসেবায় আমাদের সংগঠনের ভূমিকা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।