• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক মো: হাসিবুর রহমান শেখ (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।

নিহত মোঃ হাসিবুর রহমান শেখের বাড়ি টুঙ্গীপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের হাসমত আলী শেখ ছেলে। সে দীর্ঘদিন বিদেশে থাকার পর ২০২৪ সালের ডিসেম্বরে দেশে আসেন

নিহতের ভাই মাছুদ শেখ জানান, গত শনিবার (০৪ জানুয়ারি) বিকালে টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী সেতুর এক প্রান্তে চিতলমারী উপজেলার কুনিয়া বাজারের কাছে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হাবসিবুর রহমান মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনার গাজী মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার ভরে মারা যান। #