মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে স্বামীর পরকীয়ার জেরে সোনিয়া নামে এক গৃহবধুর বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
১৩ই জানুয়ারি সোমবার সকাল ১০ টায় বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সোনিয়ার বোন তানিয়া জানান,১০ বছর আগে সোনিয়ার সাথে বিয়ে হয় হাসান নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুজিবিল হকের ছেলে কামালের সাথে,তাদের ঘরে ৭ বছরের ও ২ বছরের ২ টি শিশু রয়েছে বিয়ের পর কয়েক বছর ভাল কাটলেও কিন্তু কয়েক বছর ধরে সুমা নামে এক নারীর সাথে পরকীয়ায় লিপ্ত হন কামাল,সোনিয়া ও তার পরিবার বারবার বললেও তা শোনেননি কামাল, বিভিন্ন সূত্র ধরে স্ত্রীকে মারধরও করেন কামাল। কয়েক মাস আগে নিহত সোনিয়ার পরিবার কামালকে যাতে সোনিয়াকে নির্যাতন না করে এজন্য একটি মোটরসাইকেল ও নগদ ৭০ হাজার টাকাও দেন কিন্তু তারপরও লেগে থাকে তাদের পারিবারিক অশান্তি,গতকাল ১২ জানুয়ারি সোনিয়ার বাবা জেবল হক বিদেশ থেকে দেশে আসলে সোনিয়া তার স্বামী কামালকে তাদের বাড়ি বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নে আসার অনুরোধ জানান কিন্তু এতে কামাল রাজি হননি,এ নিয়ে বাদে পারিবারিক কলহল পরে সোমবার সকালে বিষ পান করেন সোনিয়া পরে স্থানীয়রা তাকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোনিয়াকে মৃত ঘোষণা করেন।
সোনিয়ার বাবা মা ও তার বোনদের দাবি পরকীয়ার কারণে তার মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন এজন্য সোনিয়ার স্বামী কামালের বিচার চান তারা।
এদিকে কামালের বড় ভাইয়ের স্ত্রী রিনা বেগম জানান,পরকীয়ার বিষয়টি কয়েকদিন পূর্বে সোনিয়া তাকে জানিয়েছিলেন তবে তারা সরাসরি এর কোন সত্যতা পাননি,গতকাল কামাল ও সোনিয়ার মধ্যে তার বাবার বাড়ি আশা নিয়ে বিরোধের সৃষ্টি হয় এই জের ধরেই সোনিয়া আজ সকালে বিষ পান করেন।
এদিকে ঘটনা সত্যতা জানার জন্য প্রতিবেদক কামালের বাড়ি হাসান নগরে গেলে,বাসায় কাউকে খুঁজে পাননি এমনকি স্থানীয় বাসিন্দারাও কি ঘটেছিল তা জানাতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান আজকের পত্রিকা কে বলেন,স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর বিষপানে আত্মহত্যার সংবাদটি পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি,তদন্ত চলছে,তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন,মরদেহ ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে রিপোর্ট পেলে আমরা বিষয়টি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে ব্যবস্থা নিতে পারব।