• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে লেবার ব্রাদার্সের স্থানীয় এজেন্টের একটি গোডাউন, ২০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে লেবার ব্রাদার্সের স্থানীয় এজেন্টের একটি গোডাউন, ২০ লাখ টাকার ক্ষতি

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে লেবার ব্রাদার্সের স্থানীয় এজেন্ট মেসার্স কাজী সৈয়দ আলীর একটি গোডাউন। এতে অন্ততঃ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারী) ভোর রাত ৪টার দিকে শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত গোডাউনে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, রাতে শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত ব্রাদার্সের স্থানীয় এজেন্ট মেসার্স কাজী সৈয়দ আলীর একটি গোড্উন অগ্নিকান্ডের ঘটনা হটে। পরে কবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরো জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারানা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে অন্ততঃ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। #