স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) রাতে জেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে তাদেরকে আদালতদের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফকারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খানকে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি মির সাজেদুর রহমান জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহ ভাজন আসামীরা শহরের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খানকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরো বলেন, পরে আজ বুধবার দুপুরে ব্যাপক পুলিশী পাহাড়ায় গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। #