• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শেষ হয়েছে প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে বালক বিভাগে গোপালগঞ্জ সদর উপজেলার ১নং খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে ১৮৯ ঠোলনারপড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় (বালক-বালিকা) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগের ফাইনালে কাশিয়ানী উপজেলার ১১৫নং মাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় গোপালগঞ্জ সদর উপজেলার ১নং খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। এতে মাজরা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়।

এছাড়া বালিকা বিভগের ফাইনালে কাশিয়ানী উপজেলার ২নং খারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় মুকসুদপুর উপজেলার ১৮৯ ১৮৯ ঠোলনারপড় সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলায় নির্ধারিত সময় অমিমাংসীত থাকলে ট্রাইবেকারে খারহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে ঠোলনারপড় সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এসময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুনসহ অনান্যা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বালক ও বালিকা দল অংশগ্রহন করে। এ খেলায় বিজয়ী বালক ও বালিকা দল জেলা পর্যায়ে খেলবে। #