• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল |

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫, ১৭:১৫ অপরাহ্ণ
আদিবাসীদের উপর হা’ম’লার প্রতিবাদে ববি ছাত্রদলের বি’ক্ষোভ মিছিল |

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্বদ্যালয় প্রতিনিধি।

আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। এছাড়া, ঢাকায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আন্দোলনরত আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

এদিকে, ঢাকায় আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জাতীয় নাগরিক কমিটি এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

এছাড়া, সচিবালয়ের সামনে আদিবাসী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে ৬ শিক্ষার্থী ও ১ পথচারী আহত হয়েছেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেন বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোর ভিসি গেইট দিয়ে এসেছে শেষ হয়।এ সময় বইসা বিশ্ববিদ্যালয় ছাত্রদল হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে

এ বিষয়ে জানতে চাইলে গণযোগাযোগ ও সাংবিধানিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব বলেন, আপনারা জানেন গতকাল আদিবাসী শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে যখন বিক্ষোভ করছিল তখন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদের পতনের পর এহেন আচরণ অগ্রহণযোগ্য, আমরা দ্রুত এ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহন চাই।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী, মাহমুদ ইমরান বলেন,

আজকের এই দিনেও এসে যদি নারী সহ আন্দোলনকারী আদিবাসীরা হামলার শিকার হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা কী করে? আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, যাদের ইন্ধনে এ হামলা হয়েছে তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হোক।’
সময় উপস্থিত ছিলেন
ইসলাম আরিফ, আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন রতন, জাফর, আলভী, নাহিদ, প্রমুখ।