স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারন সম্পাদক করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, গোপালগঞ্জ জেলা সংসদের ৪১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। এ কমিটি আগামী ২ বছর নেতৃত্ব দিবে।
শুক্রবার সকালে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে এ সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাড. হরেন্দ্রনাথ মন্ডল।
পরে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে হল রুমে জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কেন্দ্রীয় উদীচীর সহসভাপতি অধ্যাপক আব্দুল মোতালিব, সাধারন সম্পাদক অমিত রঞ্জন দে, সদস্য মৌমিতা জান্নাত, জেলা উদীচীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু বক্তব্য রাখেন।
এসময় গোপালগঞ্জ জেলা উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডল, উদীচীর কোটালীপড়া, কাশিয়ানী ও রঘুনাথপুর শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। #