• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজ করে।

আজ শনিবার ৯১৮ জানুয়ারী) সকাল ১১টায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা প্রসাশকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পাল বক্তব্য রাখেন।

নক আউট পদ্ধতিতে খেলার প্রথম দিনে কোয়র্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। খেলায় গোপালগঞ্জ পৌরসভা ১-০ গোলে কোটালীপাড়া পৌরসভাকে এবং একই ব্যবধানে গোপালগঞ্জ সদর উপজেলা কাশিযানী উপজেলা ও মুকসুদপুর উপজেলা টুঙ্গিপাড়া উপজেলাকে এবং ট্রাইবেকারে টুঙ্গিপাড়া পৌরসভা কোটালীপাড়া উপজেলাকে হারিয়ে সেমিফাইলে পদার্পন করে।

আগামীকাল রোববার সেমিফাইনাল ও সাইনাল অনুষ্ঠিত হবে। এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ৩টি পৌরসভা অংশ নিচ্ছে। #