• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ণ

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি :: সংঘর্ষ, সংঘাত নয়,শান্তি চাই। এই শ্লোগান নিয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলায়
দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে পিএফজি ( পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) শান্তি সহায়ক গ্রুপের ফলো আপ সভা ও গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা  রবিবার 19 জানুয়ারি নিরাপদ হল রুমে সভা অনুষ্ঠিত হয়েছে,

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলার প্রতিনিধি আকলিমা চৌধুরী, আলোচনায় অংশ গ্রহণ করেন, , বি, এন, পির শেখ জামাল খলকু, মো: মাসুক মিয়া, সাইফুল ইসলাম শেফুল , আব্দুল কদ্দুস, আবুল মিয়া, দেলোয়ার হোসেন, মজনু মিয়া, জাহেদা বেগম,নাজমা বেগম,।আওয়ামী এর আব্দস শহিদ দুলাল, নিজানুর রহমান মধু,কুলসুমা বেগম,লাল মিয়া আবুল হোসেন, সালমা আক্তার লাভলী।সুশীল সমাজ, শাহাব উদ্দীন শাহিন, হেলাল আহমদ, , হাবিবুর রহমান নয়ন, সাদিক হোসেন খিজির, সাবিয়া আক্তার জুলি, তামান্না আক্তার রিয়া,প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বালাগঞ্জ উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিএফজি ( পিস ফ্যাসিলিটেটর গ্রুপ) কাজ করবে।

মাদার সংগঠন হিসেবে বালাগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে পিস ইভেন্ট , জাতীয় ও আন্তর্জাতিক  দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে।

ত্রৈমাসিক সভায়, সকল সদস্যদের জন্য তিন দিনের প্রশিক্ষণের জন্য দি হাঙ্গার প্রজেক্টের কাছে দাবি জানানো হয়। সভায় নতুন সদস্য অর্ন্তভূক্ত করা হয় এবং ইনএক্টিভ সদস্যদের অব্যাহতি দেওয়া হয়। প্রশিক্ষণের পর পরবর্তী কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।