মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মুক্তিযোদ্ধা মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে অসহায়-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু,উপজেলার বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সাহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর আহবায়ক রিয়াজ শাহীন লিটন, সদস্য সচিব রিয়াজ আহমেদ দিনু চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।