হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম এনজিও দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে বালাগঞ্জ কলেজে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারুণ্যের ভাবনা শীর্ষক আলোচনা সভা রবিবার (১৯ জানুয়ারী ) অনুষ্টিত হয়েছে। কলেজ হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ ছুরাব আলী। উপজেলা শান্তি সহায়ক কমিটি সভাপতি মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে উপজেলা শান্তি সহায়ক কমিটির সমন্নকারী শাহাব উদ্দিন শাহিন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট জেলা প্রতিনিধি আকলিমা চৌধুরী, সাংবাদিক হেলাল আহমদ, সমাজ সেবক কাথিক যাদব। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শাহরিয়ার আহমদ, রাহিম আহমদ, শ্রাবনী রানী দাশ, কাজলী বেগম, শিলা বেগম, জিহাদ আহমদ, ফাহিম আহমদ, রাজন আহমদ প্রমুখ।