• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী বাড়ীতে ডাকাতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী বাড়ীতে ডাকাতির অভিযোগ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী মোঃ কালাম শেখের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এসময় ডাকাতরা নগদ এক লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

তবে পুলিশ বলছে এটি ডাকাতি নয় চুরির ঘটনা। ঘটনার খবর শুনে মুকসুদপুর সার্কেল এএস পি আবদুল বাছেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) গভীর রাতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী মোঃ কালাম শেখ জানান, রাত ২ টার দিকে ৭ থেকে ৮ জনের মুখোশ পরা একদল সস্বস্ত্র ডাকাত বাড়ির ভিতরে প্রবেশ করে। এসময় সকলকে হাত পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ এক লক্ষ টাকা ও ৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। এসময় বাড়ীর লোকজনকে মারধর করা হয়।

ঘটনার খবর শুনে মুকসুদপুর সার্কেল এএস পি আবদুল বাছেদ ও কাশিয়ানী থানার ওসি শফিউদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউদ্দিন খান বলেন, এটা ডাকাতির ঘটনা নয়, চুরি হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে। #