গৌরনদী প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষ থেকে শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া-শরিফাবাদ গ্রামের অর্ধশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, আকতার হাওলাদার, প্রধানশিক্ষক এইচএম নাসির উদ্দীন, প্রবাসী বিএনপি নেতা কাওসার হোসেন, যুবদল নেতা সাইদুর রহমান, হাফিজুর রহমান, ছাত্রদল নেতা কাইফা আল কাইউম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই বিএনপি চেয়ারপার্সনের রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।