• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৫, ১৩:৫৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবীতে পদ বঞ্চিতদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়ন যুবদলের কমিটি বাতিলের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছি পদ বঞ্চিত নেতাকর্মীরা।

আজ সোমবার (২৭ জানুয়ারী) বিকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপজেলার তারাশী বাসস্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে পদ বঞ্চিত নেতাকর্মীরা। এসময় হিরণ ইউনিয়ন যুবদলের কমিটিকে পকেট কমিটি অখ্যা দিয়ে বালিতের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।

বিক্ষোভ শেষে প্রতিবাদ স্থলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে হিরণ ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা মহাসিন শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দিদার দাড়িয়া বক্তব্য রাখেন।

পদবঞ্চিত নেতা মহাসিন শেখ বলেন, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আধাঁরে ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে বসে মোঃ হানিফ মিয়াকে সভাপতি ও মোঃ সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি ঘোষণার পর পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। পদবঞ্চিত নেতাকর্মীরা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবী জানায়। এই কমিটি যতোদিন বাতিল না করা হবে ততোদিন আমাদের আন্দোলন চলবে।

এ বিষয়ে উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, হিরণ ইউনিয়নের যুবদল যে কমিটি ঘোষণা তা সাংগঠনিকভাবেই গঠন করা হয়েছে। এই কমিটি বাতিলের কোন সুযোগ নাই।

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি মাঝবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হিরণ ইউনিয়ন যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে থানা কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে সম্মেলনস্থল ত্যাগ করেন। এর ১১ দিন পর রাতের আধাঁরে ঘাঘর বাজারে দলীয় কার্যালয়ে বসে মোঃ হানিফ মিয়াকে সভাপতি ও মোঃ সাদ্দাম মৃধাকে সাধারণ সম্পাদক করে হিরণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। #