স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিএনপির যুবদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক টুঙ্গিপাড়া পৌরসভা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে ন্যাক্কারজনক হমলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালন করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নেতা কর্মীরা।
আজ মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকালে স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এসময় হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করেমানববন্ধনবারীরা। এ মানববন্ধনে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলি তোহা, যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক শেখ মোনায়েম, গোপালগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুম্মান হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারনত সম্পাদক মো ইব্রাহীম মোল্লা, টুঙ্গিপাড়া উপজেলা গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি রাইসুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক আহবায়ক মোহাম্মাদ ইসমাইল মোল্লা বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ যুব অধিকার পরিষদের সাধারনক সম্পাদক মো. ইব্রাহীম মোল্লা কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী উদ্দেশ্য বলেন, বর্তমানে বিএনপির নেতা কর্মীরা মামলা বানিজ্য শুরু করেছে। ফলে নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। আমরা আপনাকে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে জানতাম। আপনার নেতাকর্মীরা গণঅধিকার পরিষদের নেতার উপর হামলা করেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সুরাহা না করলে ধরে নিবো আপনার নেতৃত্বে এ হামলা হয়েছে।
জেলা যুব অধিকার পরিষদের সাধারনত সম্পাদক মো ইব্রাহীম মোল্লা বলেন, আওয়ামী লীগের শাসন আমলে আপনার (বিএনপি) দলীয় কায্যালয়ে ইঁদুরের মত গর্তে লুকিয়ে ছিলেন। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কায্যালয়ের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করিয়েছিল। কিন্তু আপনারা এখন হামলা-মামলা করছেন। অর্থ বাণিজ্যের জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। আপনার এখনো ক্ষমতায় যান নি এতে এত কিছু আর ক্ষমতায় গিলে কি করবেন তা মানুষের বোঝা হয়ে গেছে।
মানববন্ধন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ দপ্তর সম্পাদক মোহাম্মদ আলি তোহা বলেন, বিএনপির নেতা কর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত আচরণ শুরু করেছে। বিগত সময় বিএনপি ক্ষমতায় থাকাকালী যেভাবে সন্ত্রাস, চাঁদাবাজি, লুট, খুন দখল বানিজ্য করেছিলো নতুন করে তারা আবার স্বরুপে ফিরে গেছে। ছাত্র-জনতা আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছে। সেখানে কোন ধরনের জুলুম, নির্যাতন চলবে না। প্রসাশন ও বিএনপির উদ্দেশ্য তিনি আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে বিচার না পেলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এবিষয়ে গোলাম কিবরিয়া সাগর বলেন, আমি জানতে পেরেছি স্থানীয় উৎসুক জনতা সাকিবকে মারপিট করেছে। আমি ঘটনাস্থলে ছিলাম না। সাকিব এলাকায় চুরি, মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। গতাকল মাদক সেবনের করে স্থানীদের সাথে খারাপ ব্যবহার করে। তাই স্থানীয়রা অতিষ্ঠ হয়ে তাকে চড় থাপ্পর মারে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বলেন, গতকাল মো. সাকিবের উপর হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এ হামলা করেছে তা এখনো জানতে পারিনি। এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত, গতকাল সোমবার টুঙ্গিপাড়ায় পৌর গণঅধিকার পরিষদের আহবায়ক সাকিব শেখ গতকাল সোমবার বিকেলে বাজারে যাওয়ার সময় ইসলামি ব্যাংকের সামনে ৩০-৪০ জন লোক তাকে হামলা ও মারপিট করে ডাস্টবিনের পাশে ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার পরিবারের দাবি কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর ভাই ও টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাগর শেখ ও পৌর যুবদলের সভাপতি তাইজুল শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী গণঅধিকার পরিষদের কর্মীদের পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। #