• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত বিতরণের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৩০, ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীত বিতরণের ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ছাত্রলীগের পর এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রীর শীতবস্ত্র বিতরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে কোটালীপাড়া যুব মহিলা লীগের আহবায়ক সাবানা খানকে বাড়ী বাড়ী গিয়ে শীতবস্ত্র বিতরণ করতে দেখা গেছে।

গতকাল বুধবার (২৯ জানুয়ারী) রাতে কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রী সাবানা খানের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ী বাড়ী গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে ওই ভিডিওতে দাবী করা হয়।

ভিডিওতে কোটালীপাড়া যুব মহিলা লীগের নেত্রী সাবানা খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা ছিল সাধারণ মানুষের পাশে দাড়ানো।সেই লক্ষ্যে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছেন। ভিডিওতে শেখ হাসিনার জন্য দোয়া চাওয়া হয়। #