• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় মাদক বিরোধী অভিযানে একশত চল্লিশ বোতল ফেনসিডিল উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৫, ১৭:১৫ অপরাহ্ণ
শার্শায় মাদক বিরোধী অভিযানে একশত চল্লিশ বোতল ফেনসিডিল উদ্ধার।

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ যশোরের শার্শায় শনিবার সকাল ০৯.২০ঘটিকায় শার্শা থানার এসআই(নিঃ) মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অত্র থানাধীন চটকাপোতা গ্রামের পলাতক আসামী মোঃ আকিদুল ইসলাম(৩২) এর গোয়াল ঘরের মধ্য হতে নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে ১৪০(একশত চল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করেছে। এসময় আসামী আগে থেকেই পুলিশের উপস্থিতি জানতে পেয়ে পালিয়ে যায় এবং পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পরবর্তীতে এসংক্রান্তে পলাতক আসামী মোঃ আকিদুলের নামে শার্শা থানায় মামলা রুজু করা হয়েছে।

আসামীর নাম ও ঠিকানঃ
০১। মোঃ আকিকুল ইসলাম(৩২), পিতা- আঃ রাজ্জাক, সাং- চটকাপোতা(উত্তরপাড়া) , থানা- শার্শা, জেলা-যশোর।

উদ্ধারঃ
১। ১৪০(একশত চল্লিশ) বোতল ফেনসিডিল,
২। ০১টি নীল রঙের প্লাস্টিকের ড্রাম।