• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পূঁজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ

ষ্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী স্বরসতী পূঁজা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (ফেব্রুয়ারী) সকালে জেলার বিভিন্ন বাসা-বাড়ী, পাড়া-মহল্লা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মন্দির তৈরী করে প্রতিমা স্থাপন করা হয়। পরে পঞ্জিকা মতে মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে পুরোহিতের মন্ত্র উচ্চারনের মধ্য দিয়ে শুরু হয় পূঁজার আনুষ্ঠিকতা। পরে পুরোহিতের মন্ত্র উচ্চারন, উলু ধ্বনি ও ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে মন্দিরগুলো। এরপর জ্ঞান লাভের আশায় জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ভক্তবৃন্দ এবং শিক্ষার্থীরা। পরে দেবীর পাঁয়ে অজ্ঞলী প্রদান করেন।

এছাড়া ছোট ছোট শিশুরা হাতে খড়ির মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেছে। পূঁজায় নানা রকমের ফল, মিষ্টি, নৈবদ্য সাজিয়ে দেবীকে অর্পণ করা হয়। পূজা শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া আগামীকাল সোমবারও এ পুঁজা অনুষ্ঠিত হবে। #