স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাসব্যাপীর কর্মসূচীর অংশ হিসাবে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার সময় সাফায়েত নামে এক কর্মিকে গ্রেফতার এবং ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের সাথে আওয়মী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। এসময় পুলিশের একটি গাড়ি ভাংচুর করা হয়।
আজ বোরবার (০২ ফেব্রুয়ারী) রাতে টুঙ্গিপাড়া উপজেলার খান সাবেশ শেখ মোশাররফ হোসেন স্কুল এ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। তবে আহত পুলিশ সদস্যদের নাম জানাতে পারেননি ওসি।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খোরশেদ আলম জানান, আওয়ামী লীগের কর্মসূচীর অংশ হিসাবে লিফলেট বিতরণ করছিল আওয়ামী লীগ ও সহযোগী সংঘঠনের নেতাকর্মীরা। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মিকে গ্রেফতার করে।
এসময় অন্যান্য নেতাকর্মীরা সাফায়েতকে ছাড়িয়ে নিতে পুলিশকে ঘোরাও করে রাখে। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ৮জন আহত হয়। এসময় উত্তেজিত নেতাকর্মীরা গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাংচুর করে।
তিনি আরো বলেন, এছাড়া এক পুলিশ সদস্যকে স্থানীয় কর্মীরা ঘেরাও করে রাখে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে ছাড়িয়ে নিয়ে যান। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক বলেন, ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে যাই। এসময় এক পুলিশ সদস্রকে স্থানয়িরা ধরে রাখে। পরে তাদেরকে বুঝিয়ে ওই পুরিশ সদস্যকে ওসির কাছে বুছিয়ে দিয়ে আসি। #