স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মসূচীর আয়োজন করে।
‘খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ’ এই স্লোগান নিয়ে আজ রোববার (০২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মারুফ, গোপালগঞ্জ পৌরসভার প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খাতুন। আলোচনা সভায় জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, হোটেল ব্যবসায়ী, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, এখন প্রয়োজন খাদ্যের গুণগতমান তথা নিরাপদ খাদ্য নিশ্চিত করা। তবেই খাদ্যের পুষ্টি নিশ্চিত হবে, গড়ে উঠবে মেধাবী জাতি। নিরাপদ খাদ্যের জন্যে উৎপাদন ও বিক্রয়িকতা পর্যায়ে ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে খাবারের নমুনা পরীক্ষা, বাজার মনিটরিং, প্রশিক্ষণ প্রদান, ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা, উৎপাদন পর্যায়ে লাইসেন্স প্রদান কার্যক্রমে আরো যতœশীল হওয়ার উপরে গুরুত্ব আরোপ করেন বক্তারা। #