স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় নাম-বেনামে ৫২১ জনকে আসামী করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারারাত থানা ঘিরে রাখে সেনাবাহিনী। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে। গ্রেফতার আতংকে পুরুষ শূন্য হয়ে পড়েছে টুঙ্গিপাড়া।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন
ওসি খোরশেদ আলম জানান,, রোববার রাতে উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরন করে নেতাকর্মীরা। এসময় কর্মীকে আটকের ঘটনা নিয়ে পুলিশের উপর হামলা চালায় নেতাকর্মীরা। এসময় পুলিশের ৫সদস্য আহত ও একটি গাড়ি ভাংচুর করা হয়।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক রাব্বী মোরসালিন বাদী হয়ে ১৭১ জনের নাম উল্লেখ এবং আজ্ঞাত সাড়ে ৩’শ জনকে আসামী করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান ওসি।
এদিকে, নিরাপত্তা দিতে সাঁজোয়া যান নিয়ে সারারাত থানা ঘিরে রাখে সেনাবাহিনী। এলাকায় এখন থমথমে ভাব বিরাজ করছে। সম্ভাব্য গ্রেফতার আতংকে ভয়ে এলাকার পুরুষ সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। #