• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ যুব সংগঠক ও অভিনয়শিল্পী পুরস্কার পেলেন সিলেটের কৃতি সন্তান কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ণ
শ্রেষ্ঠ যুব সংগঠক ও অভিনয়শিল্পী পুরস্কার পেলেন সিলেটের কৃতি সন্তান কামাল

সিলেট প্রতিনিধি
নানা কাজে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জেলা পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক’ পুরস্কার পেয়েছেন মোঃ কামাল। দক্ষ যুব সংগঠক ও অভিনয়শিল্পী হিসেবে সিলেটে সকলের কাছে পরিচিত। গেল শুক্রবার যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের সংশ্লিষ্টরা কামালকে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে পদক ও সার্টিফিকেট তুলে দেন।

উল্লেখ্য, মো. কামাল স্থানীয় দেশ যুব সংগঠন সিলেট এর মাধ্যমে ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ কর্মশালা, মাদক, পরিবেশ, তৈরি করছেন ৩০০ উদ্যোক্তা, সন্ত্রাস বিরোধী কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন একাধিক পদক। বর্তমান সময়ে মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে টিকা নিতে উদ্বুদ্ধ করছেন নারী সমাজকে তার সংগঠনের মধ্য দিয়ে। অভিভাবকদের সচেতন করা ইত্যাদি কার্যক্রম সম্পাদনে তাঁর রয়েছে ভূয়সী ভূমিকা।

‘দেশ যুব সংগঠন সিলেট’র প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. কামাল নানা ক্ষেত্রে অবদানের জন্য এ পুরস্কার লাভ করেন। সিলেটে জাতীয় যুব দিবস এর পুরস্কার গ্রহণ করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি, সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মোঃ আশিক নূর, যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম এর হাত থেকে।

মোঃ কামাল দীর্ঘ ১৫ বছর দেশ যুব সংগঠন সিলেট এর মাধ্যমে নেতৃত্বের বিকাশ ও সমাজ উন্নয়নে নানা কার্যক্রম পরিচালনা করেছেন। এছাড়া সিলেটি আঞ্চলিক নাটকে কেউরি কামাল নামে পরিচিত। সমাজ পরিবর্তনে অনেক নাটকের অভিনেতা মোঃ কামাল। নাট্যকার অভিনেতা হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। সরকারি ও বেসরকারি টিভি চ্যানেল সহ বেশ কিছু টিভি চ্যানেলে ইতিপূর্বে কামালের কার্যক্রম নিয়ে নিয়ে সংবাদ প্রচার হয়েছে।
সেই গুণে-গুণান্বিত তারুণ্যের অহংকার, সিলেট নগরীর ১১১ হাউজিং স্টেট, ১ জানুয়ারি ১৯৯১ইং সালে তার জন্ম হয়।

দেশ যুব সংগঠন ও দেশ থিয়েটার সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামাল বলেন, তার অভিনয় সুচনা হয় বন্ধু মামুন এর হাত ধরে। এর পর বীর মুক্তিযোদ্ধা ও
নাট্যকার ভবতোষ রায় বর্মণের,কাছে তার হাতে-কলমে নাটক শেখা শুরু হলো। এটি এক অপূর্ব আনন্দ।
পিতা মোঃ বাবুল ও মাতা আফিয়া খাতুনের সুযোগ্য সন্তান এই প্রতিভাবান অভিনয়শিল্পী ও যুব সংগঠক মোঃ কামাল। বর্তমানে অভিনেতা মোঃ কামাল দেশ-বিদেশের মানুষের কাছে, সিলেটি আঞ্চলিক নাটকের অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি রয়েছে। পরিশেষে মানবতার ফেরিওয়ালা, যুব সংগঠক ও অভিনেতা দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করেন।