• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ট্রাক চাপায় শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ট্রাকের চাপায় রাশেদ মোল্লা (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাজুলিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাশেদ মোল্লা কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের শাহাদাত মোল্লার ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক।

ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, কাজ শেষে সাইকেলে করে গোপালগঞ্জ শহর থেকে কোটালীপাড়া যাচ্ছিলেন শ্রমিক রাশেদ। এ সময় কাজুলিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে রাশেদ মারা যায়। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল প্রেরণ করে। #