• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র বন্ধু নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় ২ কলেজ ছাত্র বন্ধু নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছে।

বুধবার (০৫ ফেব্রুয়ারী) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই বন্ধু হলো, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের ইরাজ খানের ছেলে ওয়ালিদ খান (১৯) ও একই গ্রামের হুমায়ুন মোল্লার ছেলে সিয়াম মোল্লা (১৯)। তারা দু’জনেই কাশিয়ানীর রামদিয়া সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটর সাইকেলে করে নিজ বাড়িতে যাচ্ছিলো। এসময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে মোটর সাইকেলটি মহাসড়কের পাশের খাদে ফেলে দিলে দু’জন মারত্মক আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক ওয়ালিদ খানকে মৃত ঘোষনা করেন। পরে মারাত্মক আহত সিয়ামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। #