• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১৪:৪৬ অপরাহ্ণ
গৌরনদীতে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রশিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ড থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান।
জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আকবর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়েত ইসলামীর উপজেলা শাখার সেক্রেটারী মো.বায়েজিদ শরীফ, পৌর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, বাইতুল মাল সম্পাদক আমীনুল ইসলাম সবুজ, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী সাঈদ আহমেদ, সাবেক সভাপতি আবদুল কাদেরসহ অন্যান্যরা। এছাড়াও আলোচনা সভায় ছাত্রশিবিরের গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া সভাপতি- সেক্রেটারীবৃন্দ উপস্থিত ছিলেন।