• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুকসুদপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে হোটেল কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ১৪:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে এক শিশুকে (১১) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মোক্তার সরদার (৪৮) নামের এক খাবার হোটেল কর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ওই শিশুর (১১) চাচা বাদী হয়ে মুকসুদপুর থানায় মামলা দায়ের করেছেন। এঘটনায় মোক্তার সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোক্তার সরদার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ব্রাহ্মনডাঙ্গা গ্রামের চাঁন সরদারের ছেলে। সে মুকসুদপুর উপজেলার বনগ্রাম বাজারের খাবার হোটেল কর্মী এবং ওই এলাকার রুহুল আমিন মিয়ার বাসার ভাড়া থাকত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, মোক্তার সরদার বনগ্রাম বাজারে ফরিদপুর হোটেল নামের একটি খাবার হোটেলে কাজ করত। গতকাল বুধবার খাবার ও টাকার লোভ দেখিয়ে ওই শিশুকে (১১) মোক্তার হোসেনের ভাড়া বাসায় ডেকে নেয় এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে বিষয়টি পরিবারকে জানায়।

পরে আজ সুযোগ পেয়ে মোক্তার হোসেন শিশুটিকে তার বাসায় ডেকে নিলে পরিবার ও স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে এবং মুকসুদপুর থানা পুলিশ জানালে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। পরে এঘটনায় ওই শিশুর চাচা বাদি হয়ে মুকসুদপুর থানায় ধর্ষনের চেষ্টা মামলা দায়ের করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, মোক্তার সরদার নামের এক হোটেল কর্মীর বিরুদ্ধে ওই শিশুর চাচা বাদি হয়ে মামলা দায়ের করেন। পুলিশ মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে। আজ বিকেলে তাকে আদলতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর হয়েছে। #