• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চাপে পড়ে গুচ্ছে থাকছে বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ণ
চাপে পড়ে গুচ্ছে থাকছে  বরিশাল বিশ্ববিদ্যালয়

ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চাপে পড়ে গুচ্ছে থাকার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৪৯ তম একাডেমিক কাউন্সিলে গুচ্ছ পদ্ধতিতে বহাল থাকার সিদ্ধান্ত হয় বলে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার মোঃ মনিরুল ইসলাম।

এর আগে গত ২২ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের ৪৮ মিটিংয়ে গুচ্ছ থেকে বের হয়ে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই অফিস আদেশে বলা হয়েছে,বরিশাল বিশ্ববিদ্যালয় GST গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্ডারগ্রাজুয়েট প্রেগ্রামসমূহের ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নিজস্ব ব্যবস্থাপনায় গ্রহণ করবে।

সূত্র বলছে, বেশ কয়েকটি কারণে গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়। এরপর গুচ্ছ পদ্ধতিতে থাকার জন্য ইউজেসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকবার চিঠি দিয়েছে। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের শিক্ষা উপদেষ্টা ডেকে গুচ্ছে থাকার জন্য বলেছে।তাই ইচ্ছা না থাকলেও গুচ্ছে থাকতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।