আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে কুমিল্লা’র ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন ছাত্রজনতা আটক করে মারধর করে। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টায় এ ঘটনা ঘটে। বিশেষ সূত্রে জানা যায়, মাহমুদুর রহমান মাসুম ২৯ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত। এছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা মাসুমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। কোতোয়ালি ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মহিনুল ইসলাম বলেন, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। তিনি একাধিক মামলার আসামী। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আমরা কার্যক্রম শেষ করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করবো। উল্লেখ, বর্তমানে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাসুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।